"বা! মুরগির মাংসটাতো বেশ নরম আর সুস্বাদু।" বললেন একজন খেতে খেতে।
"হবেনা কেন স্যার, পোষা মুর্গি, আর যা খাওয়াই - কাজু, কিসমিস, প্রোটিনেক্স... "
"কি ? মুর্গিকে কাজু কিসমিস? ব্ল্যাক মানি রাখার আর জায়গা পাওয়া যাচ্ছেনা বুঝি? দেখি সব খাতা পত্তর।"
মুরগির দাম তো দিলোইনা উল্টে দু হাজার টাকা পকেটে পুরে ইনকাম ট্যাক্স অফিসার চলে গেলেন।
কদিন বাদে আরেকজনও মুরগি খেয়ে খুব খুশি, "বা! পোষা মুরগি বুঝি? তা কি খাওয়ান এদেরকে?"
হোটেল মালিক সাবধান হয়ে গেছেন, "আজ্ঞে, ভালো কিছু তো আর খাওয়াতে পারিনা, ওই পোকামাকড়, আরশোলা এসবই খাওয়াই।"
"কি? মুরগিকে পোকামাকড় খাওয়ান? জানেন আমি Prevention of cruelty to eatable birdsএর প্রেসিডেন্ট। মানেকা গান্ধীকে জানালে আপনার ভিটেয় মুরগির বদলে ঘুঘু চড়বে।"
গেলো আরো দু হাজার টাকা।
কদিন বাদে আরেক খদ্দেরের প্রশ্নে হোটেল মালিকের সোজা সাপ্টা জবাব, "একদম বলতে পারবোনা স্যার। সকালে প্রত্যেক মুরগির হাতে এক টাকা করে দিয়ে দিই। কে কি কিনে খায় জানিনা।"

No comments:
Post a Comment