সুমিতের নতুন বিয়ে হয়েছে, কিন্তু অফিস থেকে বাড়ি ফেরার জন্যে সে কখনো কোন তাড়া দেখায় না। অফিসের সময় পেরিয়ে যাবার পরেও সে অনেক দেরি পর্যন্ত অফিসে বসে টুকটাক কাজ নিয়ে ব্যাস্ত থাকে। অফিসের বড় কত্তার এই সব দেখেশুনে খুব অবাক লাগে। একদিন কৌতুহল দমনে ব্যার্থ হয়ে তিনি সুমিত কে জিগ্যেস করেই বসেন, -ওহে..!! তোমার তো নতুন বিয়ে হয়েছে, তবুও প্রতিদিন লক্ষ্য করেছি দেরি পর্যন্ত অফিসে বসে থাক। ব্যাপার কি..?? -না না..কিছু নয় স্যার। আমার কাজ ভাল লাগে তাই বসে থাকি। -ছোকরা..!! আমি তোমার জ্যাঠার বয়েসি। মানতে পারছি না এই যুক্তি। খুলে বল তো। তোমার কি স্ত্রী পছন্দ হয় নি..?? নাঃ..তাও কি করে হয়। তোমরা তো শুনেছি নিজেই বিয়ে করেছ। সুমিত চুপ..!! আরও খানিক জোর দেবার পরে, সুমিত, -আপনার কাছে আর কি লুকবো .! আসলে স্যার আমার স্ত্রীও জব করে আর আমাদের মধ্যে যে আগে বাড়ি পৌঁছয়, বাসন মাজা আর রান্নাটা তাকেই করতে হয়..!! 😝😝
No comments:
Post a Comment