অনলাইনে

আজকাল সব কিছুই অনলাইনে বা ফোন করলেই পাওয়া যায়।
সেদিন মিষ্টির দোকানে ফোন করলাম।
....... ক্রিং ক্রিং
- "নমস্কার, অমুক সুইটস এ স্বাগত।  আপনার সন্দেশ দরকার হলে ১ টিপুন, রসগোল্লা হলে ২ টিপুন, দই লাগলে ৩ টিপুন, ভাজা মিষ্টি লাগলে ৪ টিপুন, অন্য কোন মিষ্টি লাগলে ৫ টিপুন"
আমার সন্দেশ লাগত, আমি ১ টিপলাম।
- "ধন্যবাদ।  নরম পাকের সন্দেশের জন্যে ১ টিপুন, কড়া পাকের জন্যে ২ টিপুন, অন্যান্য প্রকারের জন্যে ৩ টিপুন।"
 ৩ টিপলাম।
- "ধন্যবাদ। আম সন্দেশের জন্যে ১ টিপুন, কফি সন্দেশের জন্যে ২ টিপুন, কাজু বরফির জন্যে ৩ টিপুন, সুগার ফ্রী সন্দেশের জন্যে ৪ টিপুন, ভাপা সন্দেশের জন্যে ৫ টিপুন, সরভাজার জন্যে ৬ টিপুন, মূল মেনুতে ফিরে যেতে ৯ টিপুন।"
উফফ।  কি বিরক্তিকর। টিপলাম ১।
- "ধন্যবাদ। ২৫০ গ্রামের জন্যে ১ টিপুন, ৫০০ গ্রামের জন্যে ২ টিপুন, ১ কিলোর জন্যে ৩ টিপুন, ৫ কিলোর জন্যে ৪ টিপুন, ১০ কেজির জন্যে ৫ টিপুন।"
ভুল করে ৫ টেপা হয়ে গেল।  ভয় পেয়ে সঙ্গে সঙ্গে ফোনে কেটে দিলাম।
পরমুহূর্তে ফোন বেজে উঠল।
....... ক্রিং ক্রিং।
 - "নমস্কার, অমুক সুইটস এ স্বাগত। আপনার মোবাইল থেকে ১০ কেজি সন্দেশের অর্ডার এসেছে, আপনার ঠিকানা বলুন।"
- কই, আমি তো অর্ডার দিই নি।
- "আপনার এই ফোনে থেকে এসেছে, আপনার দাদা বা ভাই কেউ দিয়েছে।"
- আজ্ঞে, আমরা ছয় ভাই। বড় ভাইয়ের জন্যে ১ টিপুন, মেজ ভাইয়ের জন্যে ২ টিপুন, সেজো ভাইয়ের জন্যে ৩ টিপুন, রাঙা ভাইয়ের ...
ফোন টা  হঠাৎ কেটে গেল।।
*** সংকলিত। ***

No comments:

Post a Comment