সাংবাদিক

ABP আনন্দের মহান
সাংবাদিক সুমন এক কৃষক এর
সাক্ষাৎকার নিচ্ছে -
সুমন : তুমি ছাগল দুটোকে কি
খেতে দাও ?
কৃষক : কোন ছাগলটা কে,
সাদা টা কে না কালো টা
কে ?
সুমন : কালো টা কে ?
কৃষক : ঘাস
সুমন : আর সাদা টা কে ?
কৃষক : ওটাকেও ঘাস খেতে
দিই।
সুমন : তুমি ছাগল দুটোকে
কোথায় বেঁধে রাখো ?
কৃষক : কোন ছাগলটা কে,
সাদা টা কে না কালো টা
কে ?
সুমন : কালো টা কে ?
কৃষক : গোয়ালে, একটা খুঁটির
সাথে।
সুমন : আর সাদা টা কে ?
কৃষক : ওটাকেও গোয়ালে ওই
একই খুঁটির সাথে।
সুমন : তুমি ছাগল দুটোকে কি
দিয়ে পরিস্কার রাখো ?
কৃষক : কোন ছাগলটা কে,
সাদা টা কে না কালো টা
কে ?
সুমন : কালো টা কে ?
কৃষক : জল দিয়ে চান করাই।
সুমন : আর সাদা টা কে ?
কৃষক : ওটাকেও জল দিয়ে
চান করাই।
সুমন (প্রচন্ড রেগে গিয়ে) :
শালা, হারামী...দুটো ছাগল
এর সাথেই যখন সব কিছু
একরকম হচ্ছে তখন বার বার
আমাকে জিজ্ঞাসা করছো
কেন যে সাদা ছাগল টা না
কালো ছাগল টা ?
কৃষক : কারন কালো ছাগল টা
আমার।
সুমন : আর সাদা ছাগল টা ?
কৃষক : ওটাও আমার।
এই শুনে সুমন অজ্ঞান। যখন
জ্ঞান ফিরলো তখন কৃষক
সুমনকে বললো - এবার বুঝলি
যখন টিভি তে একই খবর
বারবার বলে আমাদের
কানের পোকা মেরে দিস
তখন আমাদের কেমন লাগে ?

No comments:

Post a Comment