পাড়ার ক্লাবে রক্তদান💉 শিবির।

পাড়ার বিশুদা প্রতিদিন এসে খবর নিচ্ছে- দিনটা কবে? ওই তো 17 ই সেপ্টেম্বর। প্রতিদিন এসে একই কথা- "আমার 🙏🏻 নামটা লিখে নাও। "

অবশেষে এলো- রক্তদান শিবিরের দিন। বিশুদা আসলো- ফর্ম ফিলাপ করে ঢুকে গেলো- ক্যাম্পে। কিছুক্ষণ পরে বিরাট চিৎকার চেঁচামেচি। "কি হলো- কি হলো??"

বিশুদা: "ধান্ধাবাজী পেয়েছে????😡"

ঘনাদা (পাড়ার কেউকেটা): "সমস্যা টা কি ভাই 🤓?"

বিশুদা: "নাম রক্তদান, উল্টে রক্ত নিচ্ছে!! আমাকে বলে শুয়ে পড়ুন। দেখলাম ছুঁচ আর নল দিয়ে আমার রক্ত নিচ্ছে!!!"

ঘনাদা: "তুমি তো রক্ত দিতেই এসেছ!!"

বিশুদা: "তাজ্জব কথা বলছো তো! বস্ত্র দানে গেলে কি- আমাদের প্যান্ট খুলে নেয়?  উল্টে বস্ত্র দেয়! বন্যাত্রাণে কি বাড়ী থেকে রান্না করে নিয়ে যেতে হয়? খাদ্য দেয়। আর তোমরা রক্তদানের নাম করে- রক্ত টেনে নিচ্ছো!! ধান্দা, সব ধান্দা। তোমরা রক্তদান শিবির করছো, আমাকে 2 বোতল রক্ত দিতেই হবে!!

ঘনাদা দে দৌড়. 

No comments:

Post a Comment