বৌ-বিহীন দীনহীনের কাহিনী:

বৌ-বিহীন দীনহীনের কাহিনী:

সঞ্জু রান্না ঘরে গ্যাসে কুকারে চা বসিয়ে একটা সেলফি সহ ছবি পোস্ট করলো আর লিখলো: "বৌ বাপের বাড়ী গেছে, কুকারে চা চাপিয়েছি কটা সিটি দিতে হবে????"

কমেন্ট বক্সে বন্ধুদের যে সব পরামর্শগুলো এলো:

কুনাল: কুকারে একটা সিটি অলরেডি লাগানো আছে তোর আর কটা সিটি চাই রে?

মৃন্ময়: দূর বোকা, চা থোড়াই কুকারে হয়! হাঁড়ি চাপা, পাশে হাতাটা রাখিস নাড়তে হবে মাঝে মাঝে ...

                          Bangla Jocks Collection

সুদীপ্ত: যদি চা পাতাগুলো  এক দু ঘন্টা ভিজিয়ে রাখিস তাহলে দু / তিনটে সিটি দিলেই হবে..

সৈকত: জানলায় গিয়ে সিটি দে, পাশের বাড়ীর বৌদি ঠিক চা দিয়ে যাবে...

তবে সেরা মন্তব্য ~
.
.
.
.
.
অভিজিত: শালা বৌ বাপের বাড়ী গেছে তো চা করে কেন খাবি, বেওকুফ, আমি বোতল নিয়ে আসছি সেলেব্রেশন হবে। আর  সিটি আমিই বাজিয়ে দেব, যত চাইবি .... 

No comments:

Post a Comment