একবার একজন লোক পাহাড়ি রাস্তা দিয়ে যাচ্ছিল। হঠাত্ আওয়াজ হলো - দাঁড়াও...

লোকটা দাঁড়িয়ে গেল, আর তখনই লোকটার সামনে একটা বড় পাথরের চাঁই পড়লো। লোকটা বেঁচে গেল আর  আওয়াজ দাতাকে ধন্যবাদ দিয়ে চলে গেল।😥

কিছু দিন পরে ওই লোকটা রাস্তা দিয়ে যাচ্ছিল, তখন আবার আওয়াজ এলো- রাস্তা থেকে সরে  দাঁড়াও ....

লোকটা সরে দাঁড়িয়ে গেল আর একটা বড় লরি গা ঘেঁষে দ্রুত গতিতে চলে গেল। আবার লোকটা বেঁচে গেল।😰

লোকটা আবার আওয়াজ দাতাকে ধন্যবাদ দিয়ে জিজ্ঞাসা করল - "কে ভাই আপনি? বারবার আমার জীবন বাঁচাচ্ছেন?"

আওয়াজ দাতা বলল- আমি দেবদূত।

লোকটা তখন কেঁদে কেঁদে জিজ্ঞাসা করল- "প্রভু, আমার বিয়ের সময় আপনি কোথায় ছিলেন???"😢

উত্তর এলো - আওয়াজ তো তখনও দিয়ে ছিলাম। ডি জে বাজছিলো আর তুই খুব নাচ ছিলিস। তুই শুনতেই পাসনি .....
😂

No comments:

Post a Comment