একটি লোক বারে বসে একটি হানিক্যান বিয়ার অর্ডার দিতেই পাশে বসা এক সুন্দরী মহিলাও হ্যানিক্যান অর্ডার দিয়ে বললোঃ  কি অদ্ভুৎ মিল। আপনার আমার প্রিয় হানিক্যান  বিয়ার। বাই দ্য ওয়ে, আমি রত্না, আপনি?
ভদ্রলোকঃ আমি রতন।
মহিলাঃ দেখুন আপনার আর আমার নামের প্রথম অক্ষর এক, নামের অর্থও এক। আপনি কি নিয়মিত আসেন?
ভদ্রলোকঃ না, আমি সেলিব্রেট করতে এসেছি।
মহিলাঃ এখানেও আপনার সাথে অদ্ভুৎ মিল, আমিও সেলিব্রেট করতে এসেছি। জানতে পারি কিসের?
ভদ্রলোকঃ আমার পোল্ট্রি ফার্মের মুরগীগুলো প্রায় চার বছর যাবৎ ডিম দিচ্ছে না। আজ সকালে ডিম দিয়েছে সেই আনন্দ উদযাপনের জন্য আসা।
মহিলাঃ এখানে আমার সাথে আপনার অদ্ভুৎ মিল। আমার চার বছর বিবাহিত জীবন। সন্তান হচ্ছিলো না। আজই প্রেগনেন্সি পজিটিভ হলো। কিভাবে মুরগী ডিম দিলো?
ভদ্রলোকঃ আমি মোরগ চেঞ্জ করেছিলাম।আপনি?
মহিলা মৃদু হেঁসে বললোঃ কি অদ্ভুৎ মিল...!

No comments:

Post a Comment